রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে চলমান গুঞ্জনের মধ্যে নতুন বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ‘কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা’ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি কি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটা ওনাকে (রাষ্ট্রপতি) জিজ্ঞেস করতে হবে। তবে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত বা যেকোনো কারণে চাইলে তাঁর সে অপশন আছে, কিন্তু আমরা তো জানি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, ‘আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে। আমিও শুনছি। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী তাঁকে মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়।’
এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাষ্ট্রপতির প্রসঙ্গ নিয়ে কথা বলেন। বিদেশে চিকিৎসাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের খবরের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট কোনো খবর পায়নি। তবে বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তবে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় তা তদন্ত করে দেখবে।’
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি পদে বহাল থাকেন। তবে পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতির পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।
দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। ইতিমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে এ সংক্রান্ত বার্তা তাঁকে দেওয়া হয়েছে এবং সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে বলেও গুঞ্জন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

একটু আস্তে কথা বলুন বললেন ডেপুটি স্পিকার

