বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় আতিকুল ইসলাম সাগর (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামের এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিকুল ইসলাম সাগর সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি ছাত্রদলের শাখারিয়া ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক ছিলেন।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে সাগরের বিরোধ চলছিল। তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে চালিতাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
নিহতের স্ত্রী মারজিয়া খাতুন জানান, বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘরে খাওয়াদাওয়া করছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে ছিলেন। হঠাৎ বাইরে শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, একদল লোক বাড়িতে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, চাচাতো ভাই জুলহাসসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি টিনের গেট ভেঙে বাড়িতে ঢুকে সাগরের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারজিয়া খাতুন বলেন, স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে ভয়ভীতি দেখায়। হাসপাতালে নেওয়ার সময়ও দুর্বৃত্তরা পিছু নিয়ে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি জানান, ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামের এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত সাগর মণ্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

