পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টেবর) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে জামায়াতের হিন্দু শাখার কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার।
এতে জামাতের হিন্দু শাখার সদর ইউনিয়নের সভাপতি মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হিসবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।
এছাড়া দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায় সহ-সভাপতি, কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ সহ-সম্পাদক ও দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ অর্থ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
পীরগাছায় হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভায় ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, দপ্তর সম্পাদক জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ-সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

