অন্বেষণ ডেস্ক :

পূর্বাচলের আন্ডারপাসে বিআরটিসি বাসের ধাক্কায় ৩০ পিকনিক যাত্রী আহত

বিশেষ সংবাদ

পূর্বাচলের আন্ডারপাসে বিআরটিসি বাসের ধাক্কায় ৩০ জন পিকনিক যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা ও কর্মচারীদের পিকনিকের ১টি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (০২ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে শেখ হাসিনা সরণির কাঞ্চন থেকে কুঁড়িলগামী বিশ্বরোডে (৩০০ ফুট সড়কের) আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে বিআরটিসি’র একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, শনিবার সকালে তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পিকনিক করতে বিআরটিসি’র কয়েকটি দ্বিতল বাস রিজার্ভ করে রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশে রওনা হয়।

পথিমধ্যে সকাল ১০টার দিকে পূর্বাচলে শেখ হাসিনা সরণির কাঞ্চন থেকে কুঁড়িলগামী মহাসড়কে ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি বাস আন্ডারপাসের ছাদে ধাক্কা দেয়। এ সময় বাসের ভেতর থাকা ৫০-৬০ জন যাত্রীর মধ্যে অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও কিশোর।

পূর্বাচলের আন্ডারপাসে বিআরটিসি বাসের ধাক্কা আহত ৩০, এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো: সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থাকা যাত্রীদের উদ্ধার করেন।

বাসটির জানালা দিয়ে আহত যাত্রীদের বের করা হয়। পরে তাদের মধ্যে আহত ২২ জনকে রাজধানির কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমেও ফসলের ভবিষ্যৎ নিয়ে...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।...

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড...

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে...