বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ায় কারাগারে নাশকতা মামলায় গ্রেফতার শহিদুল ইসলাম রতন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারে মারা যান তিনি।
নিহত শহিদুল ইসলাম রতন বগুড়া শহরের গোদারপাড়া দক্ষিণপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের (জেল) সুপার ফারুক আহমেদ জানান, গ্রেফতার শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, হার্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তাকে কয়েক দিন আগে কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল। সোমবার বিকেলেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। এদিন রাত ২টার দিকে মারা যান তিনি।

জেল সুপার আরও বলেন, গত এক মাস আগে নাশকতা মামলায় গ্রেফতার হয়ে শহিদুল ইসলাম রতন কারাগারে আসেন। এরপর থেকেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

