বগুড়ার আদমদীঘিতে এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহারে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে । মঙ্গলবার সকালে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে।
স্থানীয় লোকজন জানায়, বগুড়ার আদমদীঘিতে সোমবার (১৩ নভেম্বর) রাতে ওই বৃদ্ধ কোথাও কাজ করে এসে রাতে টিকিট কাউন্টার এলাকায় শুয়ে ছিলেন। দীর্ঘ সময় তার শুয়ে থাকা এবং নড়াচড়া করতে না দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়।
পরে সেখানে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পড়নে ছিল শার্ট ও লুঙ্গি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেশ চন্দ্র জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

খুলনায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দশম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে পুকুর থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডায় বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের সিংড়ায় বিয়ের ৪ দিন পর নববধূর লাশ উদ্ধার

চট্টগ্রাম শহরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

শেরপুরে যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার

