দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে।
শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনও শিশুর মৃত্যু হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় দেশের বিভিন্ন এলাকায় আরও ৮০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৮০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ শিশু।
সব মিলিয়ে গত তিন মাসের কিছু বেশি সময়ে দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

শীতে ত্বকের রুক্ষতা দূর করবেন যেভাবে

