গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। আর হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া একই সময়ে ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭ জন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই পরিসংখ্যানে আক্রান্ত বা মৃতদের বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামজনিত মৃত্যু বলে বিবেচনা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, দুজনের বৈধ

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি: নাসীরুদ্দিন পাটওয়ারী

চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রার্থিতা বাতিল

প্রতি ইউনিয়নে ‘হেলথ হাব’, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

