ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

ৎঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এ ঘোষণা দেন।
মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, দুজন প্রস্তাবকের স্বাক্ষর সংক্রান্ত সমস্যার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমে তাসনিম জারা বলেন, “একজন জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার। তবে তার জানার কোনো উপায় ছিল না যে তিনি এই আসনের ভোটার নন।”
তিনি আরও বলেন বলেন, “তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের কপিতে তিনি ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে, তিনি এই আসনের ভোটার নন।”
স্বাক্ষরকারীদের অজান্তেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তাসনিম জারা বলেন, “তাদের জানা ছিল তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী তারা স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি।”
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা তার মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ৪ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

