২১ দিনের সহজ রুটিনে চোখের নিচের কালো দাগ দূর করুন

চোখের নিচের কালচে ভাব বা ডার্ক সার্কেল অনেকের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ কোনো অনুষ্ঠান বা উৎসবের আগে ত্বকের বাড়তি যত্ন নেওয়া হলেও চোখের নিচের এই দাগ পুরো সৌন্দর্যকেই ম্লান করে দিতে পারে। তবে দামি প্রসাধনী বা ফেসিয়ালের পেছনে না ছুটে প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
চিকিৎসকদের মতে, ঘুমের ঘাটতি, অতিরিক্ত রোদ, চোখের ক্লান্তি, অ্যালার্জি কিংবা বংশগত কারণেও ডার্ক সার্কেল হতে পারে।
কোনো নির্দিষ্ট খাবার বা ঘরোয়া উপায়ে চোখের নিচের কালচে ভাব রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে টানা ২১ দিন কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে চোখের চারপাশের ত্বক ভালো থাকে এবং চোখের ক্লান্তি দূর হয়।

ত্বককে সুস্থ রাখতে বাইরে থেকে যত্নের পাশাপাশি ভেতর থেকে পুষ্টি জোগানো প্রয়োজন। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, খনিজ ও তরল খাবার রাখতে হবে। ডার্ক সার্কেল দূর করার কোনো জাদুকরী খাবার না থাকলেও ডাল, দই, বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিয়মিত খাওয়া উচিত। এছাড়া স্বাস্থ্যকর ফ্যাটের জন্য পরিমিত ঘি ও বাদাম খাওয়া যেতে পারে। শরীরে কোলাজেন তৈরিতে ভিটামিন সি অত্যন্ত কার্যকরী। তাই আমলকি, পেয়ারা, লেবু বা ভিটামিন সি সমৃদ্ধ ফল খাদ্যতালিকায় রাখুন। সবুজ শাকসবজি ও আয়রনসমৃদ্ধ খাবারও এই সমস্যা কমাতে সাহায্য করে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যাবে না।
সারাদিনের কাজের পর চোখে ক্লান্তি আসা স্বাভাবিক। চোখের ক্লান্তি ও ভারী ভাব দূর করতে পরিষ্কার তুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে বন্ধ চোখের ওপর ৫ থেকে ১০ মিনিট দিয়ে রাখতে পারেন। এছাড়া পরিষ্কার ঠান্ডা কমপ্রেসও ব্যবহার করা যায়। এতে চোখের চারপাশে সাময়িক আরাম মিলবে এবং ক্লান্তিভাব কমবে। তবে চোখের ভেতরে কোনো ধরনের গোলাপজল বা রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
ডার্ক সার্কেল কমানোর সবচেয়ে বড় উপায় হলো পর্যাপ্ত ঘুম। রাত জেগে মোবাইল স্ক্রল করা বা ল্যাপটপে কাজ করার অভ্যাস চোখের ক্ষতি বাড়ায়। তাই টানা ২১ দিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রাতে অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহারের অভ্যাস পরিহার করতে হবে এবং প্রতিদিন একই সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠার রুটিন মেনে চলতে হবে।
ডার্ক সার্কেল শুধু ঘুমের অভাবেই হয় না; এর পেছনে বংশগত কারণ, অ্যালার্জি, ত্বকের পিগমেন্টেশন কিংবা বয়সজনিত পরিবর্তনও দায়ী হতে পারে। তাই ২১ দিন নিয়ম মেনে চলার পরও যদি কালচে ভাব না কমে, কিংবা চোখের চারপাশে চুলকানি ও ফোলা ভাব দেখা দেয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ও ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাক অধিনায়ক

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ, সারজিস আলমকে জরিমানা

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৮৩

প্রতি ইউনিয়নে ‘হেলথ হাব’, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

