বগুড়ার শেরপুরে নাটকীয়ভাবে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের কোচ টার্মিনালের এসআর কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনে ফেলে আটকে রাখে এবং পুলিশে খবর দিলে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু গত ২৮ এপ্রিল শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (নং-২৪) দায়ের করেন

মামলায় এজাহাভুক্ত করা হয় বগুড়া-৫ আসনের সাবেক দুই সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব মুজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি,

ছাত্রলীগের সভাপতি হুমায়ুন করিব ড্যানি, সাবেক সভাপতি গালিব সরকার, সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল, শহর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীসহ মোট ১৪১ জন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং অজ্ঞাতদের নাম।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। “অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয়...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬...

সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন ফলের আড়ৎ।...

বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী সার্জিও রোমেরো

দীর্ঘ এক অধ্যায়ের অবসান। আর্জেন্টিনার গোলবারের নির্ভরতার আরেক নাম...

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি...