বিয়ের দাবিতে অটোচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বিশেষ সংবাদ

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বিয়ের দাবিতে অনশন করছেন মিম আক্তার (১৯) নামের এক কলেজছাত্রী। রোববার (১১ মে) সকালে তিনি প্রেমিক সাবির উদ্দিন সাগরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পরিবারের সহায়তায় পালিয়ে যান সাগর।

মিম আক্তার হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের ছাত্রী। এবারের এইচএসসি পরীক্ষার্থী। প্রেমিক সাগর মেলান্দহ উপজেলার শিহুরী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক।

মিম জানান, পাঁচ মাস ধরে সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক। ঘোরাঘুরি, কথাবার্তা আর বিয়ের আশ্বাসের ভরসায় তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। “সাগর বলেছিল আমাকে ঘরে তুলবে। এখন সে বলছে, বন্ধু হয়ে থাকতে চায়। আমি ওর ওপর বিশ্বাস করে সব দিয়েছি। সে বিয়ে না করলে এখানেই নিজের জীবন শেষ করে দেব।”

তবে সাগরের পরিবারের পক্ষ থেকে এই দাবি মানা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মিমকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল সাগরের পরিবার। পরে সাগরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম নেয়। অনেকেই বলছেন, এখনকার তরুণদের সম্পর্কের মধ্যে দায়িত্ববোধের অভাব বাড়ছে

শিহুরী গ্রামের এক বাসিন্দা বলেন, “এই বয়সে প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক, পরে তা অস্বীকার—এটা সামাজিকভাবে ভয়াবহ হয়ে উঠছে। নৈতিক শিক্ষার অভাব চোখে পড়ছে।”

মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, “প্রতিটি মেয়ের জীবনে সম্মানবোধ গুরুত্বপূর্ণ। প্রতারণা করে সম্পর্ক গড়ে আবার অস্বীকার করা মানে তার মানসিক ও সামাজিক ক্ষতি করা। এমন ঘটনায় আইনি পদক্ষেপ জরুরি।”

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০) হঠাৎ করেই মেটা প্ল্যাটফর্ম থেকে উধাও...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে। এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।রোববার...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০)...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে।...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন।...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট...