ভারতের নির্দেশে শেখ হাসিনা সাঈদীকে হত্যা করেন: মাসুদ সাঈদী

ভারতের নির্দেশে শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী। শনিবার (১৪ ডিসেম্বর)সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, যুদ্ধাপরাধের সকল অভিযোগই হলো একটা নাটক। ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত দেলাওয়ার হোসাইন সাঈদী কণ্ঠ।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে একটি হাস্যকর মামলায় সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেফতার করা হয়। কিন্তু সাঈদীর বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। যুদ্ধাপরাধ মামলায় তাকে গ্রেফতার করার মতো প্রমাণাদি বিগত সরকারের হাতে ছিল না। সাঈদীকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে বাংলাদেশেরও।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

