মামলার সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কেউ মামলা করতে এলে পুলিশের পক্ষে তাৎক্ষণিকভাবে তার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ নেই। বর্তমানে বাদীরা নিজেরাই মামলা লিখে আনেন এবং পুলিশ তা রুজু করতে বাধ্য হয়। “পরে তদন্তের মাধ্যমে যাচাই করা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্য প্রমাণিত অংশ আদালতে পাঠানো হয়।”
সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্যায্য আবদার কমানোর আহ্বান জানিয়ে বাহারুল আলম বলেন, “অনেক সময় আমাদের বলা হয়, অমুককে বন্দি করুন, অমুককে ছেড়ে দিন, বা অমুককে পদক দিন—এ ধরনের চাপও আসে।”
সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, “মামলা মিথ্যা হয় না, তবে আসামির সংখ্যা অযথা বাড়ানো হয়। এটা রোধে আমাদের আইনি সীমাবদ্ধতা রয়েছে।”
তিনি জানান, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে দেখা গেছে, অপরাধে জড়িত পাঁচ থেকে দশজন হলেও, কোনো কোনো ক্ষেত্রে হয়রানি ও অর্থ আদায়ের উদ্দেশ্যে ৩০০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
তিনি আরও জানান, পুশিস সদস্যদের “ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, হয়রানিমূলকভাবে যেন কাউকে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধুমাত্র তাদেরই গ্রেফতার করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

