শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, গ্রেফতার ২

বিশেষ সংবাদ

রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে মো: আহনাফ তাহমিন আয়হাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবারের অভিযোগ, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর শিশু তাহমিনের আর ঘুম ভাঙেনি।

শিশুর পরিবার বলছে ভুল চিকিৎসায় মারা গেছে আয়হাম। এ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করতে পারলেও অপারেশনের পররেই পালিয়েছে একজন।

জানা গেছে, শিশু আহনাফ তাহমিন আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলো। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে ১০ বছর বয়সী ছেলে তাহমিনকে সুন্নতে খতনা করতে নিয়ে আসেন তার বাবা মো: ফখরুল আলম।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে আসার পরই সেখানকার পরিচালক ডা. এস এম মো: মুক্তাদিরের নির্দেশে শিশু তাহমিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো: ইশতিয়াক আজাদ এবং ডা. মো: মাহাবুব।

শিশুর পরিবার বলেন, লোকাল অ্যানেস্থেসিয়া না দিয়ে মাত্রাতিরিক্ত জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্যই শিশু তাহমিনের মৃত্যু হয়েছে।

জেএস হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশু তাহমিনের রোগ সম্পর্কে স্বজনরা ডাক্তারদের না জানানোয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়।

হাসপাতাল পরিচালক ডা. এস এম মো: মুক্তাদির বলেন, শিশু তাহমিনের ওজন বেশি ছিল। তার বয়সও ১০ বছর পেরিয়ে গেছে। শিশুটির ফুসফুসেরও সমস্যা ছিল। কিন্তু এসব বিষয়ে পরিবার ডাক্তারদের বলেন নি।

রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রুহুল আমিন বলেন, হট্টগোলের খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হন তারা। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের...