শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত ডা. শাহেদারা গ্রেফতার

শিশুর ভুল চোখে চিকিৎসার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
ডা. শাহেদারা বেগম ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। মামলার এজাহারে ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসান অভিযোগ করেছেন, গত মঙ্গলবার দেড় বছর বয়সী শিশু ইর্তিজা আরিজ হাসানের চোখে তিনি (চিকিৎসক) ভুল অপারেশন করেছেন। শিশুটির বাম চোখে সমস্যা অথচ ওই নারী চিকিৎসক ডান চোখে অপারেশন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ওই নারী চিকিৎসককে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, চোখে ময়লা জাতীয় বস্তুর অস্তিত্ব টের পেয়ে ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে শিশুর চিকিৎসা করাতে এসেছিলেন বাবা-মা। কিন্তু অস্ত্রোপচারের সময় ঘটে যায় বিপত্তি। শিশু ইর্তিজা আরিজ হাসানের বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করেন চিকিৎসক। পরবর্তীতে দুঃখ প্রকাশ করে আবারো বাম চোখে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

