যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় র্যাব-২ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করেছে। এছাড়া এ অভিযানে ৩ নারী মাদক কারবারিসহ ৩১ জন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সুত্রে জানা গেছে, এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর বেলা থেকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করেন র্যাব-২ ও যৌথ বাহিনীর সদস্যরা।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: শিহাব করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় র্যাব-২ ও যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযানে ৩ নারী মাদক কারবারি,৩১ জন দুর্বৃত্ত ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

