রাজধানীর হাতিরঝিলে ৬০ কোটি টাকার সাপের বিষ-অস্ত্রসহ আটক ৪

রাজধানীর হাতিরঝিলে ৬০ কোটি টাকা মূল্যের সাপের বিষ, বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০। মঙ্গলবার (২৩ এপ্রিল) হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সৈয়্যদ মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ (৩৪), মো: এরশাদ আলী (৩৬), মো: এনামুল হক (৫৪) ও সফিকুল ইসলাম (৫৪)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি নকল কোবরা সাপের বিষ, ১টি বিদেশি পিস্তল, নগদ ৩৬ হাজার ২৩৫ টাকা এবং ভারতীয় ৩৬০ রুপি উদ্ধার করা হয়েছে।
এ চক্রটি কুখ্যাত আন্তর্জাতিক চোরাকারবারির সাথে জড়িত রয়েছে বলে দাবি করছে র্যাব। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. মো: সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর হাতিরঝিলে ৬০ কোটি টাকা মূল্যের সাপের বিষ, অস্ত্রসহ ৪ জনকে আটকের বিষয়ে র্যাব জানায়, প্রতারকচক্রটি সাপের বিষ সংরক্ষণ করতে বিশেষ ধরণের কাচের কৌটা ব্যবহার করে। এসব কৌটার গায়ে বিভিন্ন দেশের নাম এবং কোড নম্বর লেখা থাকে।
তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাপের বিষ সংগ্রহ করে এবং পরবর্তীতে এ বিষগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে বিক্রি করেন। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

