রূপালী ব্যাংকে সংঘবদ্ধ ডাকাত, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত হানা দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক শেখর মণ্ডলসহ কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদেরকে একদল ডাকাত জিম্মি করে রেখেছে। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকা ঘিরে রেখেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করে। এরপর ব্যাংকের ব্যবস্থাপক শেখর মণ্ডলসহ কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত গ্রাহকসহ সবাইকে সংঘবদ্ধ ডাকাত জিম্মি করে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

পুলিশ জানায়, অস্ত্রের মুখে ব্যাংকের সদস্যদের সংঘবদ্ধ ডাকাত জিম্মি করেছে। ব্যাংকের ভেতরে প্রায় ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ১৫ জনের মতো গ্রাহক জিম্মি আছেন বলে ধারণা করা হচ্ছে। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, র্যব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

