রাজধানীর শাহবাগে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃৃৃৃৃৃৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরনে ছিল চেক শাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর শাহবাগে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু’র বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সেলিম জানান, আজ সকালে আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় সাভার পরিবহনের একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন ওই নারী। স্থানীয় লোকজনরা দ্রুত ওই নারীকে উদ্ধার করে বিএসএমএমইউতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ওই বাসটিকে জব্দ করা হয়েছে। বাসটির চালক মো: ইসা মিয়া (৩৫) ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

