রাজশাহী শহরে ডাম্প ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী শহরে ডাম্প ট্রাকের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ৪টার দিকে শহরের দামকুড়া মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে ২টি মোটরসাইকেলে ৫ জন আরোহী পবার দামুড়া মুরারীপুর থেকে রাজশাহী শহরে দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী ডাম্প ট্রাকটি চাতাল এলাকায় পৌঁছালে পথে মধ্যে ২টি মোটসাইকেল ও প্রাইভেটকারকে ট্রাকটি চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজন হন। মোটরসাইকেল ২টিতে ৫ জন আরোহী ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

রাজশাহী নগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, ঘাতক ট্রাকটি আটকের অভিযান চলমান রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

