বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়া জেলা সদরের বিভিন্ন এলাকায় পণ্যের মান নিশ্চিতকরণ ও বাজার তদারকির লক্ষ্যে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়। সোমবার দিনব্যাপী এই অভিযানে দই, ঘি, সরিষার তেল, মশার কয়েল ও ইউ-পিভিসি পাইপসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিদর্শন ও দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য আলহাজ্ব মহরম আলী দই ঘর, মা সম্পা দধি ভাণ্ডার, নসিব পাওয়ার অটো, এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস, ত্রি স্টার ইউ-পিভিসি পাইপ এন্ড ফিল্টার এবং এস আর বি এস পেইন্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়। এছাড়া বকেয়া বিল পরিশোধের জন্য রান্না কনজ্যুমার এন্ড ফুড প্রোডাক্টস ও বনানী অয়েল ক্রাশিং মিলকে তাগাদা প্রদান করে আভিযানিক দল। একই সঙ্গে কারখানা সংস্কারের নির্দেশনা দেওয়া হয় আদি মহরম আলী দই ঘরকে।

পাশাপাশি পণ্যের মান পরীক্ষার জন্য খাজা কনফেকশনারীর চানাচুর ও সেমাই এবং খাজা সুইটসের দই ও ঘিয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন ও ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খানের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে পণ্যের সঠিক মান নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

