শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হুকুম আলী, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান ও উলিপুর আমেরিয়া সমতুল্য মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। এছাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

