আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

সারাদেশে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশাসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং ব্যবস্থা ও চার্জিং স্টেশন স্থাপনসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’।
এসব দাবি আদায়ে আগামী সেপ্টেম্বর মাসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এছাড়া আগামী ১০ সেপ্টেম্বর বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।
সংবাদ সম্মেলনে খালেকুজ্জামান লিপন বলেন, গত ১৭ আগস্ট স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত যানবাহন নিয়ে যে পরিকল্পনার কথা জানানো হয়েছে, তাতে মনে হয় এই খাতকে চূড়ান্তভাবে ব্যবসায়িক মানসিকতায় পরিচালনা করা হবে। এর ফলে পুরো খাতটি একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত যানবাহনকে যানজট, দুর্ঘটনা ও লোডশেডিংয়ের জন্য এককভাবে দায়ী করা হচ্ছে। কিন্তু তীব্র বেকারত্বের কারণে মানুষ বাধ্য হয়ে এই পেশায় আসছে এবং সস্তা বাহন হিসেবে সাধারণ মানুষ এটি ব্যবহার করছে। তাছাড়া এসব যানবাহন মূলত রাত ১০টার পর চার্জ দেওয়া হয়, যখন বিদ্যুতের চাহিদা কম থাকে। তাই অপপ্রচার না চালিয়ে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ বছর ধরে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অধীনে নীতিমালা প্রণয়ন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ, রুট পারমিট এবং অবৈধ চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এই আন্দোলন করতে গিয়ে বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও দিনাজপুরসহ বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীরা হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। কিন্তু এখনো কোনো নীতিমালা চূড়ান্ত করা হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

