রাত ১০টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেট, সতর্কতা জারি

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (২৪ আগস্ট) রাত ১০ টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ টি জল কপাট। গত কয়েক দিনের টানা ভারি বর্ষন ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে ১৬টি গেইটে ৬ ইঞ্চি করে পানি ছাড়বে বাঁধ কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম মো: আব্দুজ্জাহের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির ধারন ক্ষমতা ১০৯ এমএসএল। শনিবার বিকাল ৩টার দিকে লেকে পানি দেখা গেছে ১০৭.৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)।
এটিএম আব্দুজ্জাহের স্বাক্ষরিত চিঠিতে আরো জানানো হয়, বৃষ্টিপাত নিবিড় পর্যাবেক্ষন করা হচ্ছে। হ্রদের পানি আরো বৃদ্ধি পেলে স্পীলওয়ে গেইট খোলার পরিমান বাড়ানো হবে।
তিনি জানান, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে বেশি পানি রয়েছে, যার ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিস্কাশিত হচ্ছে। তবে পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদের আশেপাশের এলাকায় দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। তাই ১৬ টি জল কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

