র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) বিলুপ্ত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে প্রেস ব্রিফেংয়ে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোাহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর)। এতে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সুপারিশ করেছে সংস্থাটি। এর মধ্যে র্যাব ইস্যুতে জাতিসংঘের সুপারিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করুন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব-স্ব ইউনিটে ফিরিয়ে দিন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে সরকার স্বাগত জানিয়েছে। তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘র্যাব বিলুপ্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া হবে। তবে যতদিন এই দায়িত্বে থাকব নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

