শরীয়তপুরের বিতর্কিত সেই ডিসি আশরাফ উদ্দিন ওএসডি

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
সম্প্রতি এক নারীর সঙ্গে ডিসির অন্তরঙ্গ ভিডিও এবং কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক শুরু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার পদে রদবদল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ও ছবি প্রথমে প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। শুক্রবার (২০ জুন) সকালে এগুলো প্রকাশ করেন তিনি। ছবিতে ডিসিকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওতেও তাদের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে, যেখানে ডিসিকে শার্টের বোতাম খোলা অবস্থায় দেখা গেছে।
পোস্টে দাবি করা হয়, ভিডিও ও ছবিগুলো ডিসি নিজেই ধারণ করেছিলেন। তিনি ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা না রেখে উল্টো হুমকি দেন বলেও অভিযোগ ওঠে। ভিডিওর দৈর্ঘ্য ছিল ৫৭ সেকেন্ড। এতে আরও দাবি করা হয়, ভিডিও কলের মাধ্যমে ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছিল।
ঘটনার পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন। তবে তার বিরুদ্ধে এই প্রথম বিতর্ক উঠেছে, তা নয়। অভিযোগ রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে দীর্ঘদিন কর্মরত থাকা অবস্থায় তিনি নিয়োগ বাণিজ্যের সঙ্গেও জড়িত ছিলেন।
প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি গত বছরের ৫ আগস্ট শরীয়তপুরে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

