শীতে কাঁপছে উত্তরের পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

শীতে কাঁপছে উত্তরের পঞ্চগড় জেলা। গত ২ দিন ধরে এই জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এর মাঝেই বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে শীতের তীব্রতা আরো বেড়েছে। এই শীতে তীব্র দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ২ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
এদিকে বুধবার সকাল থেকেই দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রান্তিক এই জেলা। বৃষ্টির মতো ঝরছে শিশির। এতে শহর ও গ্রামের সড়কগুলোতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশার সাথে হিম বাতাস ও বরফ শিশির ঝরায় কমে গেছে জনমানুষের চলাচল। প্রয়োজনের বাইরে অনেকেই বের না হলেও জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

টানা শীতের কারণে আয় রোজগার কমে গেছে নিম্নআয়ের মানুষদের। ঠিকমতো কাজে না যেতে পারায় দুর্ভোগে পড়েছেন পাথর শ্রমিক, ভ্যানচালক, চা শ্রমিক, দিন মজুরসহ নিম্নআয়ের সব মানুষগুলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানিয়েছেন, গত ২ দিন ধরে তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। এ তাপমাত্রায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ বুধবার ভোর ৬টার দিকে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ২ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শীতে ত্বকের রুক্ষতা দূর করবেন যেভাবে

দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

