সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মাঠ এলাকার ওই বাসায় আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মাঠ এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের চকবাজার, নতুন বাজার ঘুরে গাজিপুর রোডে যায়।
এ সময় মিছিলকারীরা বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজিপুর রোডের প্রিয় কুটির নামের তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের একপর্যায়ে আগুন ধরিয়ে দেন। এরপর বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাড়ির ভিতর থেকে আসবাবপত্র বাইরে এনে আগুন দিতেও দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

