সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেফতার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকার মহাখালী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গ, গতকাল রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসায় ডিএমপি অভিযান চালিয়ে নগদ ৩ কোটি ১ লাখ টাকা উদ্ধার করে। একই সঙ্গে ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। এই দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

