হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে দশ জন আহত হয়েছেণ। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সাথে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি পিকআপ ভ্যান ও আওয়ামী লীগের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় পুলিশসহ আহত অন্তত ১০ জন হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্য মো: হাসনাত ও মো: মিজানুর রহমানকে জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজনরা জানান, আজ সোমবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করার সময়। পুলিশ তাদেরকে বাধা দেওয়ার কারনে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে যায়। এসময় পুলিশ-ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এরপরে ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙচুর করে হবিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মো: আবু জাহিরের একটি নির্বাচনি অফিস এবং পুলিশের একটি পিকআপভ্যানও ভাংচুর করে নেতাকর্মীরা।
খবর পেয়ে দ্রুত পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনার বিষয়ে, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: খলিলুর রহমান বলেন, আহত দুই পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

