হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করবো: বাণিজ্য উপদেষ্টা

রমজান মাস সামনে রেখে সরকার বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে এই সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যেটার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সাথে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক দেশের অবকাঠামো খাত, জ্বালানি ও স্বাস্থ্য খাতসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে বেশ আগ্রহী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে দেশটি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তুরস্ক বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করার জন্য আগ্রহী।
২ দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে। সেখানেই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
শেখ বশিরউদ্দীন জানান, বর্তমানে চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বাজারে অন্য কোনও পণ্যে অসঙ্গতি নেই। চাল মজুতেও কোনো ঘাটতি নেই। এরপরেও চাল আমদানির জন্য ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হচ্ছে। আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে ৩ শতাংশে নামানো হয়েছে। এছাড়া আগামী এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার অকেটা স্বাভাবিক হবে।
রমজানের বাজার কেমন থাকবে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, রমজান সামনে রেখে অন্তর্বর্তী সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে এই সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যেটার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

