গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধান্তে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কৃত হলেও, এর ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, এ ধরনের বিষয়ে সংবিধান ও প্রচলিত আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো সংসদ সদস্যকে তার রাজনৈতিক দল বহিষ্কার করলেই আসন শূন্য হয়ে যায়—এমন বিধান আইনে নেই। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় আসবে তখনই, যখন জাতীয় সংসদের স্পিকার বা সংসদ আনুষ্ঠানিকভাবে তা কমিশনের কাছে পাঠাবে।
তিনি বলেন, কমিশনের কাছে বিষয়টি এলে সংশ্লিষ্ট সব পক্ষকে শুনানির সুযোগ দেওয়া হবে। এরপর সংবিধান ও বিদ্যমান আইন পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসি কমিশনার জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলত্যাগ বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দলীয় বহিষ্কারের কারণে কোনো সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, এমন স্পষ্ট বিধান সেখানে উল্লেখ নেই।
তিনি আরও বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং সংসদ সদস্য বিরোধ নির্ধারণ আইন অনুযায়ী, কোনো সংসদ সদস্যের যোগ্যতা বা আসন নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারেন। আইন অনুযায়ী, বিরোধ উত্থাপনের ৩০ দিনের মধ্যে বিষয়টি কমিশনে পাঠাতে হবে। এরপর নির্বাচন কমিশন দেওয়ানি আদালতের ক্ষমতা প্রয়োগ করে শুনানি শেষে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে সিদ্ধান্ত স্পিকারকে জানাবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। এরপর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

