আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ সংবাদ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে পুলিশ বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দায়িত্ব পালনে কেউ যদি নিষ্ক্রিয় থাকে বা ইচ্ছাকৃতভাবে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শুধু দায়িত্বে অবহেলাই নয়, বদলির পর যারা নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই অবস্থান করছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়, সেই লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর ৪টি থানা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শনের শুরুতেই তিনি সকাল ১১টায় রাজধানীর বিমানবন্দর থানায় পৌঁছান। সেখানে থানার বিভিন্ন কক্ষ, ক্যান্টিন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন, খোঁজ নেন ক্যান্টিনের খাবারের মান এবং দাপ্তরিক পরিবেশ সম্পর্কে। পাশাপাশি থানার বাইরে উপস্থিত স্থানীয়দের সঙ্গেও কথা বলেন এবং এলাকাবাসীর অভিযোগ জানতে চান।

থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শুধু রাজধানী নয়, সারা দেশের থানা পর্যায়ে এই ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত করা হবে। এর মাধ্যমে পুলিশি সেবার মান উন্নয়ন এবং জনগণের প্রতি পুলিশের আস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয়...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬...

সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন ফলের আড়ৎ।...

বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী সার্জিও রোমেরো

দীর্ঘ এক অধ্যায়ের অবসান। আর্জেন্টিনার গোলবারের নির্ভরতার আরেক নাম...

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি...