আওয়ামী লীগ নিষিদ্ধে আবারও রাজপথে এনসিপি, ‘ফ্যাসিবাদ আর নয়’ বার্তা নাহিদের

বিশেষ সংবাদ

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে আজ (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (০১ মে) রাতে এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচিতে ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।

নাহিদ বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থানে যে রাজনৈতিক চেতনার সূচনা হয়েছিল, তা বাস্তবায়নের পথে এখনো বহু কাজ বাকি। ফ্যাসিস্ট রাজনীতিকে চিরতরে মুছে ফেলতেই আমাদের এ লড়াই।”

তিনি অভিযোগ করেন, “মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। গণহত্যা, গুম, খুন, ও রাষ্ট্রীয় সন্ত্রাসে দলটি বারবার জড়িয়েছে। অথচ এতদিন পরও দলটিকে বিচারের মুখোমুখি করা হয়নি।”

সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের গণসমাবেশ, মোদিবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ঝরেছে। এসব ঘটনার দায় দলগতভাবে আওয়ামী লীগের।”

নাহিদের দাবি, “যুবলীগসহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে—এটি একটি শুভ সূচনা। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিতে হবে।”

‘আর কোনো ফ্যাসিবাদ নয়’—এ স্লোগান সামনে রেখে এনসিপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে।

নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই আন্দোলনের শহিদদের প্রতি আমাদের অঙ্গীকার ছিল, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এখন সেই প্রতিশ্রুতি রক্ষার সময়।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...