একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান: পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে

বিশেষ সংবাদ

ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক জোরদারে অতীতের অমীমাংসিত ইতিহাসকে পাশ কাটিয়ে নয়, বরং তা নিরসনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে একাত্তরের করুণ অধ্যায়ের জন্য পাকিস্তানকে স্পষ্টভাবে ক্ষমা চাইতে বলেছে ঢাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল), রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের মধ্যে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় উভয় দেশ পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জসীম উদ্দিন বলেন, “বাংলাদেশ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।” সেই সঙ্গে স্বাধীনতা-পূর্ব সম্পদের অংশ হিসেবে চারশ’ বিশ কোটি ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, যার বিষয়ে পাকিস্তান আলোচনায় রাজি হয়েছে বলে জানান তিনি।

শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের সম্ভাবনার দিকেও দৃষ্টি রাখছে উভয় দেশ। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, পরিবহন, শিক্ষা, কৃষি এবং মানবসম্পদ উন্নয়নসহ একাধিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদকর্মীদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠকটিকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যা দেন। সাংবাদিকদের প্রশ্নে তার একমাত্র শব্দ—‘নাইস’। এই সংক্ষিপ্ত উত্তরেই যেন লুকিয়ে রয়েছে ভবিষ্যতের সম্পর্কের সম্ভাব্য বারতা।

যদিও আলোচনার আবহ ছিল সৌহার্দ্যপূর্ণ, তারপরও প্রকৃত অগ্রগতি নির্ভর করছে ইসলামাবাদের অবস্থানের ওপর। অতীতের দায় স্বীকার আর প্রতিশ্রুতির বাস্তবায়ন—এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হবে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...