কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা, নিরাপত্তায় সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

বিশেষ সংবাদ

পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় গাজীপুরে কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে । বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী, মাওনা, ভোগড়া বাইপাস ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দলে দলে শ্রমিকদের বিভিন্ন কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরের সকল কারখানা খুলে দেওয়া হয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় প্রায় ৯’শ শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সেনাবাহিনী ও , বিজিবি টহল দিচ্ছে।

তিনি বলেন, গত কয়েকদিনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গাজীপুরের মোট ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

পরে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিজিএমইএ’র সিদ্ধান্তে ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ সকাল থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল থেকে গাজীপুরের শিল্পাঞ্চলের সব কারখানা খোলা হয়। এরপর থেকেই কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন বলেন, আশুলিয়ায় এখনও কিছু কারখানা বন্ধ আ রয়েছে। তবে আজ সকালে গাজীপুরের সকল পোশাক কারখানা খোলা রাখা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...

শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে মাহমুদুল হাসান (১৩) নামের এক স্কুলছাত্রকে বিবস্ত্র...