কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বিশেষ সংবাদ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মো: তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো: সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ জুন) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের মো: আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বুধবার (০৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তানভীর চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের মো: বাবুল ভূইয়ার ছেলে ও বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

ভুক্তভোগী ওই গৃহবধূর দাবি, মঙ্গলবার গভীর রাতে যুবলীগ নেতা তানভীর তার শোবার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামী মো: সেলিম স্ত্রীকে বাঁচাতে যায় এবং তানভীরের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ঘরে থাকা লাঠি দিয়ে তানভীরের মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যান।

হত্যার ঘটনাটি রহস্যজনক বলে দাবি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আহসান হাবিব ভূইয়া জানান, এ হত্যাকান্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলে গিয়ে দেখলাম, এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ, ওই বাড়িতে কোনো উঠান নেই। বাড়ির পাশপাশের লোকজন ঘটনাটি জানবে না সেটা তো হতে পারে না। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছেন না।

তবে নিহত যুবলীগ নেতা তানভীরের মা নিলুফা বেগম জানান, ওই নারী মিথ্যা কথা বলছেন। আমার ছেলেকে হত্যার জন্য নাটক সাজিয়েছে ওরা। আমার ছেলে তানভীরকে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। তারপরও এই হত্যাকান্ড নিয়ে স্থানীয় লোকজন কিছুই জানেন না। নিহত তানভীরের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

কুমিল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো: সেলিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় মানুষেরা এ বিষয়ে মুখ খুলছেন না। তদন্তের পর ঘটনার মূল রহস্য জানা যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...