গুলিবিদ্ধ শিশু মুসার বিস্ময়কর বেঁচে ফেরা, সুস্থ হয়ে দেশে ফিরছে আগামীকাল

বিশেষ সংবাদ

সাত বছরের শিশু বাসিত খান মুসার জীবনের গল্প যেন এক বিস্ময়কর সংগ্রামের প্রতিচ্ছবি। যে বয়সে তার খেলা করার কথা, সে বয়সে স্বৈরশাসকের বুলেটে আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে সে। ভাগ্যের নির্মম পরিহাসে গত ১৯ জুলাই ঢাকার মেরাদিয়া হাট এলাকায় নিজের বাড়ির নিচে নেমে আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয় শিশু মুসা। একই ঘটনায় তার দাদি মায়া ইসলাম (৬০) প্রাণ হারান।

গুলিটি মুসার মাথার একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এমন মারাত্মক আঘাতের পরও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সে বেঁচে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২৬ আগস্ট তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, মুসাকে সুস্থ করতে হলে বিদেশে নিতে হবে।

মুসার চিকিৎসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশ-বিদেশের অনেকেই এগিয়ে আসেন। স্বাস্থ্য উপদেষ্টা দ্রুত তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং সরকারি সহায়তার ব্যবস্থা করেন। চ্যানেল আই বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২০তম ব্যাচের চিকিৎসকরা, প্রবাসী বাংলাদেশি ও সাধারণ মানুষ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ান।

গত ২২ অক্টোবর মুসাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে পাঁচ মাসের বেশি সময় ধরে চলে তার চিকিৎসা। ধাপে ধাপে উন্নতির পর এখন সে সম্পূর্ণ সুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, মুসা এখন স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রস্তুত।

সব আশঙ্কাকে পেছনে ফেলে আগামীকাল মা-বাবার সঙ্গে দেশে ফিরছে মুসা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সে। যে শিশুটিকে একসময় বেঁচে থাকার কল্পনাই করা যায়নি, সেই মুসা এখন ফিরে আসছে স্বজনদের মাঝে, এক নতুন জীবনের আশায়।

এই যাত্রা শুধু মুসার নয়, এটি পুরো জাতির ভালোবাসা ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...