গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল ফকির (৩০) নামেরে এক নসিমন চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার রিশাতলা-রাজপাট সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল ফকির ফরিদপুর জেলার নগরকান্দা থানার গজারিয়া এলাকার ইছা ফকিরের ছেলে।
মুকসুদপুর থানার উপপ-রিদর্শক (এসআই) শামীম উদ্দিন জানান, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী ১টি ট্রাক শিমুলতলা পৌঁছালে অপর দিক থেকে আসা ১টি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক রেজাউল ফকির নিহত হন।
তিনি আরও জানান, নিহত রেজাউলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২
বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের
গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে: রাশেদ খাঁন
বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ
হামলার পর রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
ফেরার পথে এনসিপি’র গাড়িবহরে হামলা, এসপি’র কার্যালয়ে এনসিপি নেতারা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর
সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, যুবক আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন