বগুড়ায়

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ গ্রেফতার ৩

বিশেষ সংবাদ

বগুড়ায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাইকালে দু’জন নারীসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১ টার দিকে বগুড়ার সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় ৩ ছিনতাইকারীকে আটক করা হয়।

আহত অটো চালক আনিছার রহমান (৪০) সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তার স্ত্রী বৈশাখী খাতুন (১৯) ও সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)।

অটোচালক আনিছারের ছেলে আকাশ ইসলাম বলেন, গতকাল রাত ১০টার দিকে দু’জন নারীসহ তিন ব্যক্তি শহরের শাখারিয়ায় যাওয়ার কথা বলে আমার বাবা আনিছার রহমানের অটোরিকশা ভাড়া করে। পথে মধ্যে মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে তাদের মধ্যে একজন আমার বাবার পিঠে ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা ওই তিনজন ছিনতাইকারীকে আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে স্থানীয় জনতা দু’জন নারীসহ তিনজনকে আটক করেছে। পরে ঘটনাস্থল গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়৷ এ ঘটনায় আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন...