চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন, বয়স বাড়িয়ে দেওয়া হয় মামলা

বিশেষ সংবাদ

সুনামগঞ্জের ছাতকে চুরির অভিযোগে ১৩ বছরের শিশু কামিল আলীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু নির্যাতনেই শেষ হয়নি, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করাও হয়েছে। যেখানে তার বয়স দেখানো হয়েছে ২০ বছর।

গত (৩০ জুন) ঘটনাটি ঘটেছে। স্থানীয় একটি সবজির আড়তে কাজ করত শিশুটি। সেখানে তাকে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা ধরে মারধর করা হয়। এমনকি তার চোখে শলার খোঁচাও দেওয়া হয়।

কামিল আলীর শরীরজুড়ে আঘাতের চিহ্ন, চোখে এখনও ফোলা। চোখের মণিতে এখনও রক্তাক্ত দাগ স্পষ্ট। চোখে ঝাড়ুর শলা ঢুকিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তার পায়ে, হাতে, মুখে সবখানেই ক্ষত। চিকিৎসকের মতে, আঘাতগুলো গুরুতর এবং শিশু মানসিকভাবে বিপর্যস্ত।

ভুক্তভোগী শিশু কামিল আলী ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার বাসিন্দা। তার বাবা সুহেল মিয়া একজন পিকআপচালক। অভাবের সংসারে হাত বাড়াতে কামিলকে কাজে পাঠানো হয়েছিল স্থানীয় এক সবজির আড়তে। সেখানে রমিজ আলী নামের এক আড়তদারের অধীনে কাজ করত সে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, রমিজ আলীর দুই ছেলে মোস্তাকিন ও মোক্তাদির, এবং তাদের তিন সহযোগী ময়না, সুজন ও কাজল চুরির অপবাদ দিয়ে কামিলের ওপর নির্যাতন চালায়। প্রথমে বেল্ট দিয়ে মারধর করা হয়। এরপর হাত-পা বেঁধে লাঠি ও ঝাড়ু দিয়ে পেটানো হয়। এমনকি ছাদের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় শিশুটিকে। রাতে তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়। মামলায় তার বয়স লেখা হয় ২০ বছর।

পরদিন ১ জুলাই সুনামগঞ্জ শিশু কালিমকে আদালতে তোলা হলে বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ জামিন মঞ্জুর করেন এবং বলেন, “শিশু অপরাধ করলেও তাকে শারীরিক নির্যাতন করার অধিকার কারও নেই।”

আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে নির্যাতনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

কামিল আলী বর্তমানে বাসায় থাকলেও ঘুমাতে পারে না ঠিকভাবে। চোখে এখনও পানি পড়ে, ব্যথা রয়েছে শরীরজুড়ে।

তার মা কল্পনা বেগম বলেন, “আমার ছেলে ভালো করে দেখতে পারে না। প্রচণ্ড কষ্টে আছে।” বাবা সুহেল মিয়ার অভিযোগ, “ওরা এখন আমাদের ভয় দেখাচ্ছে। আপস করতে বলে হুমকি দিচ্ছে।”

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রমিজ আলী বলেন, “ছেলেটি ছাদ থেকে পড়ে গেছে, কেউ মারেনি।

ছাতক থানার অফিসার ইনচাজ (ওসি) মুখলেছুর রহমান বলেন, “এ বিষয়ে আমি এখন কথা বলতে পারছি না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...