দোকান ভাড়া নিয়ে বিরোধ, মারধরে কলেজশিক্ষকের মৃত্যু, ঘাতক আটক

বিশেষ সংবাদ

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ ইকবাল (৫০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার ঘিলাতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইকবাল উখিয়া ডিগ্রি কলেজে শরীরচর্চার (শারীরিক শিক্ষা) শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত মো. শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদারবিল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ ইকবালের মালিকানাধীন দোকানে ভাড়াটে হিসেবে ছিলেন শরিফ। চুক্তির মেয়াদ শেষে দোকান ছাড়ার তাগাদা দেওয়া হচ্ছিল শরিফকে। কিন্তু তিনি গড়িমসি করতে থাকেন।

গতকাল রাত দেড়টার দিকে দোকান ছাড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে শরিফ ইকবালকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালে বড় ছেলে ইফতিয়াজ নুর বলেন,“শরিফকে দোকান ছাড়তে বারবার বলা হচ্ছিল। কিন্তু সে গড়িমসি করছিল। গত রাতে বাবা গিয়ে সরাসরি কথা বলেন। তর্কের একপর্যায়ে শরিফ বাবাকে ধাক্কা দেন, তিনি পড়ে গেলে পেটাতে শুরু করেন—মাথা, মুখ, পেট—যত জায়গায় পারে। আমরা দৌড়ে গিয়ে দেখি, বাবা নিস্তেজ পড়ে আছেন।”

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত শরিফকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “ইকবাল স্যার একজন শান্তশিষ্ট মানুষ ছিলেন। তাঁর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...