নতুন সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় লাগতে পারে: আসিফ নজরুল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নতুন সংবিধান প্রণয়ন দ্রুত সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার জন্য সময় ও প্রস্তুতি দুটো-ই প্রয়োজন।

তিনি আরও বলেন, “নতুন সংবিধান তৈরিতে কয়েক বছর লেগে যেতে পারে। পার্শ্ববর্তী কোনো কোনো দেশে এটি ৮-৯ বছর সময় নিয়েছে। আমাদের ক্ষেত্রেও তা হতে পারে।”

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ১৯৭২ সালের সংবিধানকে পুরোপুরি বাদ না দিয়ে সেটির মূল ভিত্তিগুলো ধরে রাখার পক্ষে মত দেন। আসিফ নজরুল বলেন, “যেহেতু নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে, তাই এখনকার প্রয়োজন অনুযায়ী ৭২-এর সংবিধানের মৌলিক দিকগুলো ধরে রেখেই সংশোধন করা উচিত।”

আলোচনায় তিনি জানান, সংবিধান সংশোধনের প্রস্তাবিত খসড়ায় ‘জুলাই সনদ’কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে উচ্চকক্ষের ক্ষমতা বৃদ্ধি, নতুন কিছু কমিশনের প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে

আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভাষ্য মতে , এই খসড়া চূড়ান্ত না হলেও অনেকেই এতে মৌলিক বিষয়ে একমত হবেন বলে ধারণা করা যায়। তাই জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ দিক ভবিষ্যতের সংবিধানে রাখা হতে পারে।

প্রধানমন্ত্রীর ক্ষমতা বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দুই মেয়াদের সীমা থাকলেই হবে না, বরং তার ক্ষমতা সীমিত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে দুই মেয়াদের সীমা না থাকলেও, ক্ষমতার ভারসাম্য রাখা হয়েছে।

ভারত বা যুক্তরাজ্যের উদাহরণ টেনে অধ্যাপক আসিফ নজরুল বলেন, “ওখানেও দুই মেয়াদের বাধ্যবাধকতা নেই। তাই আমাদের আসল আলোচনা হওয়া উচিত ক্ষমতা কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, সেটা নিয়ে।”

আইন উপদেষ্টা আরও বলেন, নতুন সংবিধানে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাও একটি মৌলিক দাবি হওয়া উচিত। প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি যেন স্বাধীনভাবে নিয়োগ দিতে পারেন, এমন প্রস্তাবও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

নতুন সংবিধান তৈরির প্রক্রিয়া চলাকালীন সংসদ কীভাবে চলবে, এ প্রশ্নে তিনি বলেন, “এই সময়ের জন্য ৭২-এর সংবিধান কিছু সংশোধনের মাধ্যমে চলতে পারে। জাতীয় সংসদ এই সময় পরিচালনার দায়িত্বে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী মৌলিক পরিবর্তনগুলো আনবে।”

উপদেষ্টা আসিফ নজরুল আশা প্রকাশ করেন, নতুন গণপরিষদ গঠনের পর ২-৩ বছরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা সম্ভব হতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...