নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলবে
পলিথিন ব্যাগের বিরুদ্ধে আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানিয়েছেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, পরিবহন, মজুদ, ব্যবহার ও বিপণন বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আগামী ১ অক্টোবর থেকে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়ে ছিলো, যা যথানিয়মে বাস্তবায়ন করা হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পরিবেশের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি এবং প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সাথে এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, কাঁচা বাজারসহ দেশের সকল প্রকার বাজার কর্তৃপক্ষ আগামী ১ অক্টোবর থেকে নিজ নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবেন এবং পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচির বাস্তবায়ন করবে। আগামী ১ নভেম্বর থেকে সমগ্র দেশব্যাপী আইন প্রয়োগ শুরু হবে।
পরিবেশ উপদেষ্টা আরো বলেছেন, প্লাস্টিক দূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই সরকারের পাশাপাশি সব পর্যায়ের ব্যবসায়ীদেরও দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন