নোয়াখালীর সুবর্ণচরে তীব্র গ্ররমে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

বিশেষ সংবাদ

নোয়াখালীর সুবর্ণচরে তীব্র গ্ররমে রোদের মধ্যে খেলার সময় হিট স্ট্রোকে মো: কামরুল হাসান ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান ফাহিম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের মো: ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।

শিশুর মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. শহিদুল্লাহ। তিনি বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। মৃগী রোগে তার মৃত্যু হতে পারে।

নোয়াখালীর সুবর্ণচরে তীব্র গ্ররমে হিট স্ট্রোকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্তর আলম জানান, গতকাল সকালে ফাহিম স্কুলে আসে। বিদ্যালয়ের সকল শিক্ষক উপজেলা নির্বাচনসংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। সে বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে বাড়ির বাইরে খেলাধুলা করছিল।

এ সময় ফাহিম অচেতন হয়ে রাস্তায় পড়ে যায়।তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নিহত ফাহিমের পরিবারের সদস্যরা জানান, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে ফাহিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা...