পাঠ্য বইয়ে শরীফার গল্পে কোনো বিভ্রান্তি থাকলে সংশোধন হবে : শিক্ষামন্ত্রী
৭ম শ্রেণির নতুন পাঠ্য বইয়ে শরীফার গল্পে কোনো বিভ্রান্তি দেখা গেলে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানান, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৭ম শ্রেণির নতুন পাঠ্য বইয়ে শরীফার গল্পটি নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট সহকর্মীদের সাথে আলোচনা করব। একটি গল্প নিয়ে কেন এত প্রতিক্রিয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে কওমি মাদরাসার কয়েকজন শিক্ষক এসেছিলেন। তাঁরা বলেন, ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করার কারণে এমন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাঁরা এ বিষয়টি আমাদের নজরে নিয়ে আসলে আমরা এ বিষয়ে আলোচনা করে দেখেছি, ‘ট্রান্সজেন্ডার’ শব্দটির বদলে হবে ‘থার্ড জেন্ডার’। আইনত স্বীকৃত যে তৃতীয় লিঙ্গের মানুষ সমাজে ‘হিজড়া’ নামে পরিচিত।
তারাও এ দেশের নাগরিক। ফলে গল্প উপস্থাপনের ক্ষেত্রে এমনভাবে উপস্থাপন করতে হবে, যেন সে বিষয়ে কোনো ধরনের বিতর্ক বা বিভ্রান্তি না থাকে। তাদের প্রতি সম্মান রেখে কিভাবে বিকল্প শব্দ ব্যবহার করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব। পাঠ্য বইয়ের শরীফা গল্পে কোনো রকমের বিভ্রান্তি থাকলে তা পরিবর্তন করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন