অন্বেষণ ডেস্ক :

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনটিকে ঘিরে উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের অন্যতম এই মন্দির প্রাঙ্গণে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। সেই সাথে অতীত জীবনের পাপ মোচন এবং পূন্যলাভের আশায় মা ভবানীর মন্দির সংলগ্ন শাঁখারী পুকুরে স্নান উৎসবে মেতে ওঠেন সকলেই।

প্রতি বছর মাঘ মাসে পূর্ণিমার চাঁদের মাঘী পূর্ণিমার পঞ্জিকা তিথি অনুসারে এ পূন্যস্থানে মাঘী পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছরেও উৎসবটির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকেই মন্দিরস্থলে পুণ্যার্থীদের আগমন হতে থাকে।

ধর্মীয় শাস্ত্র্যমতে, মাঘী পূর্ণিমার দিনে মা ভবানীর মন্দির সংলগ্ন শাঁখারী পুকুরে স্নান করলে অতীত জীবনের পাপ মোচনসহ পূন্যলাভ হয়। সেই আশায় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত নারী-পুরুষ এবং শিশু-কিশোর মন্দিরের শাঁখা পুকুরে স্নান করেন। সেই সাথে ঐতিহাসিক এই মন্দিরে রক্ষিত মা ভবানীর প্রতিমা দর্শন, অর্ঘদান, পূজাঅর্চনা, ভোগদান, মাতৃদর্শন করেন সকল ভক্তরা।

এদিকে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মা ভবানী মন্দিরের চারপাশে বিশাল মেলা বসেছে। মেলায় বিভিন্ন মিষ্টান্ন সামগ্রীসহ পাওয়া যায় অনেক রকমের খাবার। সেই সাথে শিশুদের বিভিন্ন খেলনা, ইতিহাস ঐতিহ্যখ্যাত নানা রকমের বই পুস্তকও মেলায় বিক্রি করতে দেখা গেছে।

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবের বিষয়ে মন্দির পরিচালনা কমিটির নেতা ও শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ বলেন, যুগ যুগ আগে থেকেই এই ধর্মীয় তিথি উৎসব পালিত হয়ে আসছে। বিগত ৩ বছর বৈশ্বিক মহামারী করোনার কারণে এই উৎসবে লোক সমাগম কম হলেও সেই প্রভাব কেটে যাওয়ায় এবছর প্রায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলাবাহিনীর সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎবমুখর পরিবেশে ধর্মীয় এই অনুষ্ঠান পালিত হচ্ছে।

এছাড়াও ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সুবিধার্থে প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। যাতে করে পুণ্যার্থীরা সুশৃঙ্খলভাবে পূজা-অর্চনা করতে পারেন। সেই সাথে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। মন্দিরের পক্ষ থেকে সার্বক্ষণিক প্রসাদ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কমিটির ওই নেতা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...