বগুড়ার শেরপুরে বাঙালী নদী খননে করতোয়ায় ভাঙন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বাঙালী নদী খননে করতোয়া নদীতে ভাঙনের সৃষ্টি। ভরা বর্ষাতেও নেই বৃষ্টির দেখা। উজানের ঢলে উল্লেখযোগ্য হারে পানিও বাড়েনি করতোয়া নদীতে।

এরপরও জীবনের প্রথম করতোয়ায় এমন ভাঙগন দেখলেন সত্তোর্ধ আব্দুর সাত্তার। তিনি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ ভঙনে তিনি দুই বিঘা জমি হারিয়েছেন। তার মতো এই এলাকার প্রায় ২০ জন কৃষক হারিয়েছেন অন্তত ২৫ বিঘা জমি। প্রতিদিন ভাঙগনের কবলে পড়ছে নতুন নতুন জমি।

ছবি : সংগৃহীত।

শেরপুরের এই এলাকাতেই করতোয়া নদী সংযুক্ত হয়েছে বাঙালী নদীর সাথে। ফলে দুই নদীর তলদেশের গভীরতা একই ছিলো। এলাকাবাসী জানান, প্রায় ৩ মাস আগে সরকারি প্রকল্পের আওতায় বাঙালী নদী খনন করে ১০ থেকে ১২ ফুট গভীরতা বৃদ্ধি করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান জগণের প্রতিবাদ উপেক্ষা করে বাঙালী নদীর মাটি দিয়ে করতোয়া নদীর মুখ বন্ধ কর দেয়।

জৈষ্ঠ্যের শেষে উজানের ঢলে বৃদ্ধি পায় করতোয়ার পানি। কিন্তু প্রতিবন্ধকতার কারণে অতিরিক্ত চাপে দুই কূলের আবাদী জমি ভাঙতে শুরু করে। এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় শতশত বিঘা জমি হুমকীর মূখে আছে। এ নিয়ে কৃষকেরা আশংকায় দিন কাটাচ্ছেন।

এলকার নাজির আকন্দ (৪৫) জানান, করতোয়ার ভাঙনে তিনি এক বিঘা জমি হারিয়েছেন। ভারী বর্ষণ শুরু হলে তার অবশিষ্ট জমিও রক্ষা পাবে না।

আব্দুর সাত্তারের মতো বাদশা মন্ডলও (৪৫) জানান, তিনিও কখনো এভাবে করতোয়া নদী ভাঙতে দেখেননি। মূলত সংযোগ স্থলে অপরিকল্পিত বাঙালী নদী খনন করে করতোয়ার মূখ বন্ধ করার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চৈত্র মাসের শেষে নদী খননের সময় তিনি সহ এলাকার কিছু মানুষ এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু ঠিকাদরি প্রতিষ্ঠানের লোকজন তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন।

এই ঘটনায় ঈদের এক সপ্তাহ আগে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ভাঙগনের স্থান পরিদর্শন করেছন। এরপর সেখানে ৩৫০টি বাঁশ বরাদ্দ করা হয়েছে। ঈদের পরে সেগুলো স্থাপন করা হলেও ভাঙগন থেমে থাকেনি।

এলাকার দুলাল সরাকার (৪২) জানান, সরাকারি বরাদ্দের সাথে আমরা নিজেরাও কিছু বাঁশ দিয়েছি। জমি বাঁচাতে স্বেচ্ছা শ্রমও দিয়েছি। কিন্তু জমিগুলো রক্ষা করতে পারছি না। নদী ভাঙতে ভাঙতে রাস্তার কিনারে এসেছে। এখন মনেহয় আমার বাড়িটাও হারাতে হবে।

বগুড়ার শেরপুরে বাঙালী নদী খননে করতোয়ায় ভাঙনের বিষয়ে শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, আমরা করতোয়ার নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করলেও দৃশ্যমান কোন তৎপরতা এখনও লক্ষ্য করা যায়নি। তবে আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...