বান্দরবানের আলীকদম

পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে ‘খিঁচুনিতে’ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

বিশেষ সংবাদ

পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) বান্দরবানের আলীকদম উপজেলার মারাইতং পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো: ইফতেখার আহমেদ আবিদ। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) প্রথম বর্ষের শিক্ষার্থী ছলেন। আবিদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ জুন) আবিদসহ ১২ জনের একটি পর্যটক দল আলীকদম বেড়াতে আসেন। সারা দিন বিভিন্ন ঝর্না এবং পর্যটন কেন্দ্র ঘুরে বিকালে তারা রাত যাপনের জন্য মারাইতং পাহাড়ে যান।

সেখানে যাওয়ার পর রাত্রে বেলায় আবিদের খিঁচুনি ওঠে। পরে তাৎক্ষণিক সহপাঠীরা আবিদকে লামা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, পাহাড়ে উঠতে গিয়ে আবিদ অসুস্থ হলে তার খিঁচুনি উঠে। আর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। পরবর্তীদের আবিদের মরদেহ লামা থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম শেখ জানান, ‘বান্দরবানে পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পাহাড়ে উঠতে গিয়ে অসুস্থ হয়ে খিঁচুনি উঠে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে, কেউ আসলে মরদেহ হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...